নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি পর্যটক

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ১০০ জনের বেশি নিহত

ডেস্ক নিউজ

নেপালে আকস্মিক ভূমিধস ও বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে বলে নেপাল পুলিশ জানিয়েছে।

বুধবার ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এ বন্যা আঘাত হানে।
নেপালের কর্তৃপক্ষ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, নেপালে একটি ভূমিকম্প আঘাত হানার পর তা ভূমিধস সৃষ্টি করে এবং তার ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে রসুয়া এলাকায় ভূমিকম্প আঘাত হানে বলে প্রাথমিক তথ্যের বরাতে পার্লামেন্টকে জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি জানান, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?