ফটিকছড়ি মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফটিকছড়ি মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক জয়নাল আবেদীন পাঠান, মাওলানা আজিজুল করিম, কাউন্সিলর বেলাল উদ্দীন, মাওলানা নুরুল আলম, মাওলানা আবু বক্কর, মাওলানা মোজাফফর, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দীন মুন্না, নুরুল আমিন সোহেল, নূর মোহাম্মদ, কবির আহমদ, ডা. ফজলুল কাদের, মাওলানা আবুল কালাম, শহিদুল আলম, আমিনুল হক, হারুন অর রশিদ, মো. মামুন উদ্দীন, মো. রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল ফটিকছড়ি মডেল ইংলিশ মিডিয়াম স্কুল।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?