ফটিকছড়ি সীমান্তে চোরাচালান; সাত গরু জব্দ

ডেক্স নিউজ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কয়লারমুখ ও ছোটফরিংঙা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর কয়লারমুখ ও ছোটফরিংঙা বিওপির টহলদল অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি জানায়, রাত সাড়ে ১১টার দিকে হাতিমারা টিলা সীমান্ত এলাকা থেকে ৩টি এবং রাত ২টার পর ছোটফরিংঙা সীমান্ত এলাকা থেকে আরও ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

রামগড়-৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?