চট্টগ্রাম নগরীতে ১২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন গাজী কে.ডি ফাউন্ডেশন

প্রেসরিলিজ

চট্টগ্রাম নগরীতে ১২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন চট্টগ্রামের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ম্যাগনেটিজম টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কিউসি লজিস্টিক লিমিটেডের সিও সাকিব কাদের চৌধুরী।

বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁর প্রিয় একজন ব্যক্তিত্ব, চীনের খ্যাতনামা উদ্যোক্তা জ্যাক মা-র একটি বিখ্যাত উক্তি শেয়ার করেন। তিনি বলেন, “Today is hard, tomorrow will be hard, but the day after tomorrow will be sunshine. অর্থাৎ প্রিয় বন্ধুরা, যদি লক্ষ্য সঠিক থাকে এবং ধৈর্য থাকে, সফলতা আসবেই আসবে।”

তিনি আরও বলেন, “আমার মরহুম বাবা সাইফুদ্দিন কাদের চৌধুরী গরীব মানুষদের জন্য সর্বোচ্চ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান করে গিয়েছেন। কারণ উনি Education কে অত্যন্ত ভ্যালু করতেন এবং বলতেন, Education এবং Academic Qualification এর কোন বিকল্প নেই।”

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি নতুন উদ্যোগের ঘোষণা দেন, “আমার নিজেরও একটি Software Company আছে। আমরা একটি App develop করছি, যেটি আপনারা মোবাইলে download করতে পারবেন। যেটার মাধ্যমে আপনারা আপনাদের Qualifications এবং ভবিষ্যতে কি করতে চান তা উল্লেখ করবেন। আমরা ওই App এর মাধ্যমে বিভিন্ন Business Organization কে আপনাদের সফলতার জন্য Request করবো। এই App টি হবে আমার বাবার নামে করা সাইফুদ্দিন কাদের চৌধুরী ফাউন্ডেশনের আন্ডারে।”

পরিশেষে তিনি সকল কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, “Work hard and believe in yourself.”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?