ফটিকছড়িতে টপসয়েল সুরক্ষা ও পরিবেশবান্ধব ইটভাটা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

কৃষিজমির উর্বরতা ও টপসয়েল সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমির টপসয়েল সুরক্ষা, পরিবেশবান্ধব ইটভাটা নির্মাণ ও ইউনিক ব্লক প্রস্তুতে উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল চারটায় ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সেমিনারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) সংরক্ষণ, ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার নিরুৎসাহিত করা, পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন এবং নির্মাণকাজে ইউনিক ব্লকের ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, কৃষিজমির টপসয়েল ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিকল্পিতভাবে এ মাটি সরিয়ে নেওয়া হলে জমির উর্বরতা কমে যেতে পারে। তাই কৃষিজমি ও পরিবেশ রক্ষায় টপসয়েল সংরক্ষণের পাশাপাশি পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানো প্রয়োজন। সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি, ইটভাটা সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?