ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুসকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুসকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অনৈতিক ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি আব্দুল কুদ্দুসকে সদস্যসচিব করে ২৭ সদস্যের সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি ঘোষণার পর থেকে তাঁকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে পাওয়া যায়নি। এ ছাড়া ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে অনৈতিক ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার গেছে। এসব কারণে তাঁকে সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। সম্প্রতি এক প্রবাসীর ঘরের জানালার কাচ ভাঙচুর এবং অপর এক প্রবাসীর ভাইকে মারধরের অভিযোগে উঠে আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সঙ্গে অব্যাহতির সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক চিঠিতে উল্লেখ করা হয়নি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?