ফটিকছড়িতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তারকৃত আসামী।

ফটিকছড়িতে যৌতুকবিরোধী আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুকুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ফটিকছড়ি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার সুকুমার বড়ুয়া উপজেলার নানুপুর এলাকার পূর্ব বড়ুয়া পাড়ার মতিলাল বড়ুয়ার বাড়ির বাসিন্দা। তিনি খোকন বড়ুয়া ওরফে ধনা বড়ুয়ার ছেলে। পুলিশ জানায়, যৌতুকবিরোধী আইনের ৩ ধারায় দায়ের করা সিআর মামলা নম্বর ৩৬/২৬ (ফটিকছড়ি) এবং আদালতের প্রসেস নম্বর ৪৫৭/২৩-এর মামলায় সুকুমার বড়ুয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানা-পুলিশের পক্ষ থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?