ফটিকছড়িতে প্রশাসনের অভিযান, ৩০ হাজার ঘনফুট বালু জব্দ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উত্তর উপজেলার সুয়াবিল ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি ও ফনি খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ৮টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। নিলাম পর্যন্ত জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?