চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় ফ্লাইওভারের মুখে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (২৮) নামে ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শহিদুল্লাহ এবং মায়ের নাম হাসান বানু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর ফারুকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



