‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি নিয়ে কাল ফটিকছড়িতে আসছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তরাঞ্চলের হেঁয়াকোতে পৌঁছানোর কথা রয়েছে সংগঠনটির নেতাকর্মীদের।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উত্তর উপজেলাতে তাঁদের এ আগমন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। ফটিকছড়ির হেঁয়াকতে কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।



