ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

উত্তর ফটিকছড়ির ভূজপুরে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার সিএনজি স্ট্যান্ডসংলগ্ন কবরস্থানের সামনে হেঁয়াকো-ফটিকছড়ি সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জমির হোছাইন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশায় থাকা দুই ব্যক্তির কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর ফটিকছড়ির ১ নম্বর বাগানবাজার ইউনিয়নের আন্দার মানিক গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. ইয়াছিন (১৯) এবং মৃত মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১১ নভেম্বর ভূজপুর থানায় মামলা করা হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?