ফটিকছড়িতে ব্রিজের রেলিং ভেঙে খালে জিপ, আহত ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্রিজের রেলিং ভেঙে পাঠিয়ালছড়ি খালে পড়ে গেছে চা বাগানের পাতা পরিবহনে ব্যবহৃত একটি জিপ ভ্যান। এতে চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার–এলাহী নুর চা বাগান সড়কের আরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন জিপ ভ্যানের চালক সুনীল ত্রিপুরা ও তাঁর সহকারী ওসমান। তাঁরা দুজনই হাজারীখিল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগানের পাতা পরিবহনের কাজে নিয়োজিত জিপ ভ্যানটি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে জিপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় সমাজকর্মী সুমনকুমার ত্রিপুরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর চা বাগান কর্তৃপক্ষ জিপ ভ্যানটি উদ্ধার করে মেরামতের জন্য পাঠিয়েছে। এলাহী নুর চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ ত্বোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?