৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল হিকমাহ মাদ্রাসায় পিঠা উৎসব 

পিঠার স্বাদে ফিরল গ্রামীণ ঐতিহ্য

নিজস্ব প্রতিবেদক

শীত এলেই গ্রামবাংলায় ঘরে ঘরে তৈরি হয় বাহারি পিঠা। হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফটিকছড়ির বায়তুল হিকমাহ মাদ্রাসায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।

সোমবার শীতের সকালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মহিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. হাসান, প্রচার সম্পাদক মো. আলি এবং সাবেক ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল এম. হাসানুল আমিন।

উৎসবে ৩৩টি স্টলে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতই, রস পিঠা ও নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।আয়োজকেরা জানান, এটি বায়তুল হিকমাহ মাদ্রাসার দ্বিতীয়বারের মতো আয়োজন করা পিঠা উৎসব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

এসময় অতিথিরা বলেন, এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে দেশের শেকড়ের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করতেও এমন আয়োজন বিশেষভাবে সহায়ক।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?