৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি জমিতে স্কেভেটরের কোঁপ

পাইন্দংয়ে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ, ফ.প্র

আটককৃত মো. শফি।

পাইন্দংয়ে জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অপরাধে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম পাইন্দং ইউনিয়নের যোগিনাঘাটা ব্রীজ এলাকার মানিকছড়ি বিলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। অভিযানকালে পাইন্দং কাজীবাড়ির মো. শফিকে আটক করেন। এসময় তিনি জিজ্ঞাসাবাদে কৃষিজমি থেকে মাটি কাটার কথা স্বীকার করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আসামির স্বীকারোক্তিমতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন অপরাধে জড়িত হবেন না মর্মে মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, ‘পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?