২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাউজান প্রতিবেদক

বর্ণিল আয়োজনে শহীদ মন্নান স্মৃতি সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহীদ আব্দুল মন্নানের কবরের পশ্চিম পাশ্ববর্তী খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর অনুষ্টিত হয়।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা ও সীটেক্স লিমিটেড (সিইপিজেড)-এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ। উদ্বোধক ছিলেন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা ও বাংলাদেশ সুফিবাদী ঐক্যফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান, সাংবাদিক নূর মোহাম্মদ রানা। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক ও মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে বক্তারা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ মন্নানের স্মৃতি রক্ষায় নিয়মিত ক্রীড়া আয়োজনের আহ্বান জানান।

টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন আম্পায়ার মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মিনহাজ ও মোহাম্মদ ফাহিম। চূড়ান্ত খেলায় রাউজান ট্রফি ফাইটার্স চ্যাম্পিয়ন এবং এ.কে.এম একাদশ রানার্সআপ হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?