ফটিকছড়ির বিশিষ্ট শিক্ষানুরাগী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য মরহুম ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন, ড. মাহমুদ হাসান একাডেমি, সেরী মেছান গ্রুপ অব কোম্পানিজসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির কথা রয়েছে।
উপলক্ষে ফটিকছড়ির নানুপুর রহমত বাড়িস্থ মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, বিশেষ মোনাজাত, খতমে কুরআন এবং দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ হবে জানা গেছে।
উল্লেখ্য, মরহুম ড. মাহমুদ হাসান ছিলেন সেরী মেছান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য। এছাড়াও তিনি মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্টরস কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি পাঁচলাইশ মাহমুদিয়া হাসানিয়া তালিমুল কোরআন হেফজখানার প্রতিষ্ঠাতা এবং ৪৭টি উচ্চ বিদ্যালয়ের আজীবন ও এককালীন দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান ফটিকছড়িবাসীর কাছে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।



