ফটিকছড়ির পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ধুরুং জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হয়দার রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সাইফুল হয়দার রাসেল বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় ইউএনও’র কাছে তুলে ধরেন।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।



