প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, সদস্য হলেন কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

কাদের গণি চৌধুরী

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান, এ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং বিদ্যমান নীতিমালা পর্যালোচনার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

পুনর্গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেডনিউজডটকমের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা। এছাড়া তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন এ কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান, সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি এবং অ্যাক্রিডিটেশন নীতিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?