ফটিকছড়ি

ফটিকছড়ির বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প শুরু হয়। সেখানে বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে।

একইদিন উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের খয়রাতিপাড়া, মহানগর ও দরগা শরীফ এলাকায় বন্যাকবলিত ৮০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলাই এ উদ্যোগের লক্ষ্য। প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ সময়োপযোগী। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সেনাবাহিনী খাদ্য, চিকিৎসাসহ জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে, যা দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?