সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



