ডেঙ্গু প্রতিরোধে ফটিকছড়িতে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২৬’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

ভিডিও কনফারেন্সে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে উপজেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলে। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনসিসি সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?