ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নাজিরহাটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি সার্বিক চিকিৎসাসেবা ও চলমান কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সিভিল সার্জন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস শিব্বির আহমেদ প্রিন্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?