আজ মহালয়া, শুরু হচ্ছে দুর্গোৎসবের ক্ষণ গণনা

নিজস্ব প্রতিবেদক

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক-কাঁসা ও শঙ্খ বাজিয়ে শনিবার ভোরে মহালয়ায় দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর মাধ্যমে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা।

শনিবার ভোর থেকেই পিতৃপক্ষ শেষে শুরু হচ্ছে দেবীপক্ষ। একইসঙ্গে মণ্ডপে মণ্ডপে শুরু হবে মহালয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
বলা হয়, মহালয়া তিথি শুধু দশভূজা দেবী দুর্গার পূজা শুরুর তিথি তা নয়, এটি পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোরও দিন।

‘মহালয়া’ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা সদরের সেবাখোলাস্থ ‘ফটিকছড়ি কেন্দ্রীয় পূজা কমিটি’র উদ্যোগে এবং ফটিকছড়ি উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ’র উদ্যোগে কাজীরহাটস্থ কেন্দ্রীয় হরি-দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গনে ধর্মীয় এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খাঁন, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দেসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?