ফটিকছড়ির ছোটফরিংগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযান: ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি- মীরসরাই সীমান্তবর্তী ছোটফরিংগা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ টহল দল এ অভিযান চালায়। ভোর সাড়ে পাঁচটার দিকে ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িগুলো জব্দ করা হয়।

জব্দ করা শাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী বাসিন্দাদের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিজিবি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?