মাইজভান্ডার দরবার শরীফের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

সোলাইমান আকাশ

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অবকাঠামোগত উন্নয়ন, পর্যালোচনা ও সুচিন্তিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বাদ এশা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের শাহ এমদাদীয়া সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম।

সভায় দরবারের আওলাদেপাকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, সৈয়দ সামসুল কবির মাইজভান্ডারী, সৈয়দ ফারহাদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, ডা. সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারী, সৈয়দ নাজিম উদ্দীন মাইজভান্ডারী, সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী, সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, সৈয়দ ডা. হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ মোস্তাকিম আহমদ মাইজভান্ডারী ও শাহজাদা সৈয়দ আবতাহী সাফওয়ান মাইজভান্ডারী।

এ ছাড়া বিভিন্ন মঞ্জিলের আওলাদেপাক ও দায়িত্বশীল এবং মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের মোতোয়াল্লি সৈয়দ মো. সৈয়দুল আলম শাহজাহান উপস্থিত ছিলেন।

নানুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাছের, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজ, রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী ভজন কুমার বর্মন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুপম শর্মা ও ধনঞ্জয় দেবনাথ, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ।

এ সময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?