ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল অসুস্থ ব্যক্তির মরদেহ

ফপ্র সারথি

নিহত ফারুক উদ্দিন

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫৯) নামে এক অসুস্থ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক উদ্দিন শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি চোখেও কম দেখতেন। দুই দিন আগে তিনি নিখোঁজ হন। পরে বাড়ির পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়। বিষয়টি ফটিকছড়ি থানা-পুলিশকে জানানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, লাশ উদ্ধারের পর একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। ওয়ারিশদের কোন অভিযোগ না থাকায় পারিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?