চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেটকার থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক পলাতক রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহাসড়কের আজম রোডের মাথায় একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে গাড়ির চালককে পাওয়া যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, প্রাইভেটকার থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



