আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে

শিক্ষা প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামীকাল শনিবার। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট দুটি হলো- eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।

প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে প্রবেশ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসে ফল জানার পদ্ধতি

ইন্টারনেট সংযোগ ছাড়াও মুঠোফোনে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর এবং পরীক্ষার সাল লিখতে হবে।

সবশেষে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। যেমন, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC DHA 123456 2026। এরপর এসএমএসটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন করার নিয়ম, ফি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?