ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মাহবুবুল আলম (৬০)

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মাহাবুল আলম (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার বৃন্দাবনহাট বাজারের পশ্চিমে খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহত মাহাবুল আলম উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর হাইদচকিয়া এলাকার হাড়িচাঁন গাজী বাড়ির মৃত আব্দুন নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বৃন্দাবনহাট বাজারে সবজির ব্যবসা করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে বৃন্দাবনহাট বাজারে সবজিবোঝাই একটি গাড়ি পৌঁছালে সবজি নিতে রাস্তা পার হচ্ছিলেন মাহাবুল আলম। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। আজ রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?