সুন্দরপুরে চেয়ারম্যান প্রার্থী শহিদুল আজমের সমর্থনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. শহিদুল আজমের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেকনগরে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় বিএনপি নেতা হাসেম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল আজম।

সুন্দরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন রাজ, মাহবুবুল আলম সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সিকদার, শ্রমিকদল নেতা জানে আলম ড্রাইভার ও ছাত্রদলের সভাপতি আব্দুর জব্বার সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে যোগ্য, অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। সাবেক চেয়ারম্যান মো. শহিদুল আজম দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিন, আব্দুল হামিদ, আব্দুল মান্নান সিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?