ফটিকছড়ির হেঁয়াকোতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাহত ২

নিজস্ব প্রতিবেদক

নাসির উদ্দিন বিপ্লব ও ঘোষণা কবির

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরস্পরের ছুরিকাঘাতে নাসির উদ্দিন বিপ্লব ও কবির (প্রকাশ ঘোষণা কবির) নামে দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, বিপ্লব ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ছুরিকাঘাতে দুজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কবিরকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আহত নাসির উদ্দিন বিপ্লব যুবদল নেতা। অন্যদিকে, কবির নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী হিসেবে পরিচিত। তবে কী কারণে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, সংঘর্ষের ঘটনার পর এক পক্ষের সমর্থকেরা হেঁয়াকো বাজার এলাকায় রামগড়-বারৈয়ারহাট আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?