নানা আয়োজন

আব্দুল গনী চৌধুরী মাইজভান্ডারির ওরশ কাল

নিজস্ব প্রতিবেদক

মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দমদমাস্থ গনি মঞ্জিলে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারক বিতরণ।

এ উপলক্ষে ‘আল্লামা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর সাহিত্য প্রতিভা ও চিন্তাদর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

দরবারের সাজ্জাদানশীন প্রফেসর শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো. নূরে আলম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন মোন্তাজেমে দরবার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।

ওরশ শরিফ উপলক্ষে দেশ-বিদেশের ভক্ত, আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?