১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

আধ্যাত্মিক মূল্যবোধই পারে দেশ ও সমাজে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, আধ্যাত্মিক সাধক সৈযদ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক:)–এর জীবনাদর্শ আধ্যাত্মিকতা, মানবিকতা ও খেদমতের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ মানুষকে আল্লাহভীতি, মানবপ্রেম, সহমর্মিতা ও নৈতিক জীবনে উদ্বুদ্ধ করে, যা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত ইসলামী ও আধ্যাত্মিক মূল্যবোধই পারে দেশে ন্যায়, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে।

তিনি রবিবার মাইজভান্ডার দরবার শরীফের দ্বিতীয় প্রাণপুরুষ সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারীর ৯০ তম ওরশের আলোচনা সভায সভাপতির বক্তব্য রাখছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন, কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, খলিফা সাইফুল ইসলাম, মোহাম্মদ ওসমান আলী,আলেমদের মধ্যে মুফতি মাওলানা নেছারুল আলম, মাওলানা মুফতি মাকসুদুর রহমান, মাওলানা বাকের আনসারী প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?