১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ের অস্বচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশনসহ সেবা দিবেন চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল

প্রদীপ চৌধুরী

পাঁচবছর ধরে তিন পার্বত্য জেলায় প্রতিমাসে একটি করে ফ্রী আই ক্যাম্প আয়োজন ছাড়াও বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের দায়িত্ব পালন করবে, চট্টগ্রাম লায়ন চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। পাশাপাশি গুরুতর চক্ষু রোগীদের স্বল্প খরচে অপারেশনেও পাশে থাকবে প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে তিন পার্বত্য জেলার তিনটি ডায়াবেটিক সমিতির সাথে পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে বান্দরবান এবং খাগড়াছড়িতে কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) খাগড়াছড়ি জেলার প্রথম ফ্রি আই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় জেলাশহরের ডায়াবেটিক সমিতির অস্থায়ী অফিসে। বৈরি আবওহাওয়া সত্বেও দুই শতাধিক রোগী দিনব্যাপি সেবা গ্রহণ করেছেন। এরমধ্যে ৬৭ জন রোগীকে চট্টগ্রামস্থ লায়ন হাসপাতালে নেয়ার জন্য রেফার করা হয়েছে।

খাগড়াছড়ি ডায়াবেটি সমিতির সা: সম্পাদক বিম্বিসিার খীসা জানান, ঘুর্নায়মান পদ্ধতিতে পাহাড়ের প্রতিটি উপজেলাতেই ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে রোগীদের স্ক্রিনিং করা হবে। এরমধ্যে অপারেশনযোগ্য রোগীদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁদেরকে নিজ বাড়িতে পৌছে দেওয়া হবে। এই ক্ষেত্রে যাবতীয় ব্যয় নির্বাহ করবে চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

ফ্রি আই ক্যাম্পে আসা রোগীরা জানান, দুই তিন বছর ধরে চোখের সমস্যায় ভূগলেও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। এই উদ্যোগের ফলে তাঁরা বিনামূল্যে সেবার নিশ্চয়তায় দারুণ সন্তুষ্ট।

খাগড়াছড়ি চক্ষু সেবা সংগঠন-এর স্বেচ্ছাসেবী ও স্কুল শিক্ষক রীনা দেওয়ান জানান, কাছের-সমমনা আর সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্ঠায় দুই লক্ষ টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে। যাতে হতদরিদ্র রোগীদের কিছুটা সাপোর্ট দেয়া যায় সে লক্ষ্যে ডা. অনুতোষ চাকমা’র মতো পেশাদার চিকিৎসককের নেতৃত্বে আমরা শুধুমাত্র ‘অন্ধজনে দেহ আলো’র ব্রতে নেমেছি।

চট্টগ্রাম লায়ন চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালস্ট্র্যাটেজিক প্ল্যানার এবং অপারেশন ম্যানেজার রুবি পিনেরু জানান, ভৌগলিকভাবে পার্বত্য জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা যেমন দুর্বল। একইভাবে অর্থনৈতিকভাবেও প্রান্তিক জনপদের মানুষ পিছিয়ে। ফলে বহুমানুষ অপুষ্টিসহ নানাকারণে দৃষ্টিশক্তি হারাচ্ছেন। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই আমরা এগিয়ে এসেছি।

তিনি জানান, তিন জেলার তিনটি ডায়াবেটিক সমিতি আমাদের স্থানীয় সহযোগিতার যোগান দিচ্ছেন। পাশাপাশি ‘খাগড়াছড়ি চক্ষু সেবা সংগঠন’র মতো স্বেচ্ছাসেবী উদ্যোগুলোও গড়ে উঠছে।

বৃহস্পতিবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পে লায়ন্স হাসপাতালের নবীন-প্রবীন দশ জনের একটি চিকিৎসক দল দিনব্যাপি সেবা প্রদান করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?