২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ফপ্র প্রতিনিধি

ফটিকছড়ি মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের ডিরেক্টরদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় স্কুল কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে উপস্থিত সকল ডিরেক্টরের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদের তিনটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে ইঞ্জিনিয়ার বেলাল উদ্দীন মুন্না, সাধারণ সম্পাদক পদে কবির আহমদ এবং অর্থ সম্পাদক পদে মাওলানা আবুল কালাম নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।

নির্বাচন শেষে ডিরেক্টররা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করায় আহ্বায়ক ও নির্বাচন কমিশনার নুরুল আমিন সোহেল, সদস্য সচিব মাওলানা আবুল কালাম ও জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?