২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা কাব অ্যাওয়ার্ডে লামিয়া তাসপিয়ার গৌরবময় সাফল্য

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে “শাপলা কাব অ্যাওয়ার্ড–২০২৫” অর্জন করেছে। তাদের এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী চৌধুরী লামিয়া ওয়াজিহা ও বিবি তাসপিয়া। লামিয়া ওয়াজিহা মুহাম্মদ মামুন চৌধুরী ও শারমিন কাওসারের কন্যা। অন্যদিকে তাসপিয়া জসিম উদ্দিন ও কামরুন নাহারের মেয়ে।

জানা যায়, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে দুই শিক্ষার্থী উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায় সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশ নেয়। প্রতিটি ধাপে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার বিষয়ে দক্ষতার পরীক্ষা দিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে তারা সব ধাপে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে “শাপলা কাব অ্যাওয়ার্ড–২০২৫” অর্জন করে।

বিদ্যালয়ের কাব শিক্ষক সাজেদুল করিম ভুঁইয়া বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের। তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও কাব স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

এদিকে দুই শিক্ষার্থীর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?