২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বর আহত-১

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির মোহাম্মদ রায়হান (২৪) নামে ওমান ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার ছোট কমলদহ ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।নিহতের চাচাতো ভাই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার প্রবাসী মোহাম্মদ ইউছুপের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান রায়হান। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার পথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে পরে।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?