“যুক্তির চর্চায় বিকশিত হোক মেধা, আলোকিত হোক আগামী প্রজন্ম”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (২০ জুন) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা, আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে দক্ষিণ নিশ্চিন্তাপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে উত্তর নিশ্চিন্তাপুর নূর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর ও মননশীল চিন্তাচর্চায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও বুদ্ধিবৃত্তিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।



