ফটিকছড়িতে ইয়াবাসহ যুবক আটক!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ পিস ইয়াবাসহ মো. মোস্তফা হোসেন সিকদার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মোস্তফা হোসেন সিকদার উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং এলাকার কারন সিকদার বাড়ির তৈয়ব সওদাগরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে পাইন্দং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ৪৫ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?