রবিবার থেকে নতুন ভবনে ফটিকছড়ি ইউএনও কার্যালয়ের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ অক্টোবর থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় শুরু হচ্ছে।


শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ অক্টোবর থেকে ইউএনও কার্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম নতুন ভবনের দ্বিতীয় তলায় পরিচালিত হবে। এ কারণে কার্যালয় থেকে দাপ্তরিক সেবা গ্রহণে আগ্রহী সবাইকে নির্ধারিত তারিখ থেকে নতুন কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?