৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশিসহ গুরুতর আহত

কুয়েত প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনাল ভবন (টি-১)-এ সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিসিয়াল মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত জরুরি প্রক্রিয়া কার্যকর করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়।

এ ঘটনায় কুয়েত বিমানবন্দরে কর্মরত এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া, এ বিষয়ে যেকোনো নতুন অগ্রগতি সম্পর্কে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করা হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?