১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুম্ভারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দোকানসহ ৪টি যানবাহন পুড়ে ছাই

ডেস্ক নিউজ, ফ. প্র

কুম্বারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দোকানসহ ৪টি যানবাহন পুড়ে ছাই যায়।

নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি একটি সিএনজি ও তিনটি ব্যাটারিচালিত অটোরিক্সা ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজের আগে কুম্ভারপাড়া এলাকার ‘মুক্তারের মুদির দোকানে’ হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে পার্কিং করা ছিল একটি সিএনজি ও তিনটি অটোরিক্সা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সেগুলো বের করার কোনো সুযোগ পাননি স্থানীয়রা।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা চাল, ডালসহ সকল মালামাল পুড়ে যায়। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জীবিকার প্রধান উৎস যানবাহনগুলোর। প্রত্যক্ষদর্শীরা জানান, পুড়ে যাওয়া একটি সিএনজি, তিনটি অটোরিক্সা এবং দোকানের মালামাল মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মসজিদের মাইকে ঘোষণা শুনে এবং আগুনের শিখা দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকান ও যানবাহনগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?