ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি নেতা ও অধূনালুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে গঠিত চার সদস্যবিশিষ্ট কমিটিতে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

স্থানীয় শিক্ষানুরাগীরা আশা করেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?