ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পেয়েছে তোহা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের স্বীকৃতি হিসেবে ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি অর্জন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির ইন্টারন্যাশনাল স্কুল ফটিকছড়ির শিক্ষার্থী তোহা চৌধুরী।

তোহা ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ এলাকার বাসিন্দা মো. আরিফ চৌধুরী ও নাজমা আক্তারের কন্যা। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানান, নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং পরিবারের অনুপ্রেরণাই তোহার এই সাফল্যের মূল ভিত্তি। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে আরও বড় সাফল্য অর্জন করবে।

তোহার এই অর্জন ফটিকছড়ির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?