সভাপতি হলেন মাওলানা নিজাম উদ্দিন

ফটিকছড়ির ভূজপুর পাবলিক হাই স্কুলে এডহক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

মাওলানা নিজাম উদ্দিন

ফটিকছড়ির উত্তর উপজেলার ভূজপুর পাবলিক হাই স্কুলে ছয় মাসের জন্য চার সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন শিক্ষানুরাগী মাওলানা মো. নিজাম উদ্দিন।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি মোসা. সারোয়ার বেগম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. এরশাদ উল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান পদাধিকারবলে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

চিঠিতে কমিটির সদস্যদের নির্ধারিত দায়িত্ব ও শর্তাবলি মেনে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?