ফটিকছড়িতে সমবায় দিবসে এমপি

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে কর্মসূচি শুরু করে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর। বক্তৃতায় সাংসদ বলেন, ‘সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ করার ঘোষণার পূর্ণব্যক্ত করেন।’

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, বিএনপি নেতা বজল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার, সহকারি সমবায় কর্মকর্তা মো. আবদুল মন্নান ও জেবল হোসেন প্রমুখ।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঞাঁ অনুষ্ঠানে মুল প্রবদ্ধ উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার ‘সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি রাজশ্রী বড়ুয়া ও ‘এলিট তকিরহাট শ্রমজীবী সমবায় সমিতি লি.’ এর সভাপতি অর্জুন নাথ।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?