ফটিকছড়িতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি ওই পোল্ট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও খামারে কাজ করছিলেন মুহরম আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট মুহরম আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?