ভূজপুরে হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদবস্ত্র বিতরণ করেছে হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশন। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ভূজপুর শ্রীশ্রী শ্মশান কালী মঠ ও মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মোহাম্মদনগর চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক ও হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান সিদকার টুটুলের পৃষ্ঠপোষকতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংহরিয়া শ্রীশ্রী শ্মশান কালী মঠ ও মন্দিরের সভাপতি বুলবুল কান্তি দে। আলোকিত অতিথি ছিলেন মুকুল কান্তি দেব।

শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দে আশিষের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক কর আইনজীবি টিটু কুমার দে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন বাবর,
ভুজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কুুতুব উদ্দিন, ইউপি সদস্য নুরুল আলম প্রকাশ গুরা মিয়া, মো. লোকমান হোসেন, মো. তারেক আজিজ ও যুবদল নেতা বাহাদুর আলম, ক্রীড়া সংগঠক রেজাউল করিমসহ অন্যরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদবস্ত্র তুলে দেওয়া হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?