ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনে পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা আর গুণীজনদের সম্মাননার মধ্য দিয়ে ফটিকছড়িতে দৌলতপুর কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

স্কুল গভর্নিং বডির পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক দৌলত শওকত। এতে বিশেষ অতিথি ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক আলহাজ জসিম উদ্দিন, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জাফর আলম, প্রভাস দে ও জাবেদ হোসেন এরশাদ। সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট ব্যাংকার হারুন অর রশিদ ও মুহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানে অতিথিরা দুই গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন সওদাগর, দিলীপ পাল, আবুল কাশেম, ওয়াহিদুল মুরাদ নোমান, ওসমান গনি, সাবেক পৌর কাউন্সিলর মাওলানা ইয়াকুব, মো. ইব্রাহিম, মো. মহসিন, বেলাল উদ্দিন, এনামুল হক, জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সামাজিকভাবে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার এমন আয়োজন স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?