৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ওলামা দলের সাথে মতবিনিময়কালে সরওয়ার আলমগীর

জনগণ সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে

রাজনৈতিক প্রতিবেদক

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রের জবাব ব্যলটের মাধ্যমে দিবে ফটিকছড়িবাসী। তিনি বলেন- ইসলামের নাম দিয়ে একটি দল ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে । এ নিয়ে ওলামা দলের নেতৃবৃন্দ জনগনের নিকট সঠিক তথ্য তুলে ধরবেন। আগামী ১২ ফ্রেবুয়ারী জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে ওলামা দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব সালাউদ্দীন। জেলা সিনিয়র সহ সভাপতি ডাঃ মাওলানা রফিক উল্লাহ হামিদীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওঃ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন – নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমেদ হোসেন তালুকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি মো. ইউসুফ, হাফেজ মাওলানা আইয়িব, মাওলানা মোঃ লোকমান, মাওলানা মোঃ সালামত উল্যাহ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা মোঃ সাইফুর রহমান, মাওলানা সোলাইমান, মাওলানা মোঃ মোশাররফ প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?